• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামালপুরে বিএনপির ৫০ নেতা-কর্মী আটক

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:২০
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:২০

9666635 1

জামালপুরে বিএনপির ৫০ নেতা-কর্মী আটক

জামালপুর প্রতিনিধি

জামালপুরে নাশকতার অভিযোগে বিএনপির ৫০ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।

গত দুইদিনে জেলার সাত উপজেলা থেকে বিএনপি’র ৫০জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আটককৃতরা হলেন- জামালপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা কৃষকদলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫০জন নেতাকর্মী।

এদের মধ্যে জামালপুর সদর থানায় ১৬জন, মেলান্দহ থানায় ৪জন, ইসলামপুর থানায় ৫জন, দেওয়ানগঞ্জ মডেল থানায় ৬জন, সরিষাবাড়ী থানায় ৭জন, বকশীগঞ্জ থানায় ৯জন ও মাদারগঞ্জ মডেল থানায় ৩ জন।

এ প্রসঙ্গে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি’র পূর্ব ঘোষিত কর্মসূচিকে ঘিরে জামালপুরে গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ।

২০ মে কেন্দ্র ঘোষিত জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে জামালপুরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশকে ঘিরে এই গ্রেফতার অভিযান করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্ওয়াজ জানান, নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com