• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৩:৫৮
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৩:৫৮

966665963 1

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সায়েম মনোয়ার। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনজুরুল করিম সুমন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা মুকুলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, এই সময়ে ষড়যন্ত্রকারীরা ভয়ে আতঙ্কে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল। বিএনপি ৩৬ দিনে তৈরি হওয়া কোনো দল নয়। আমরা সতর্ক করছি, আরেকবার যদি এই গুপ্তচক্র বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালায়, এখন যারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছে, রাজপথে তাদের জবাব দেওয়া হবে। আমরা কোনো মিথ্যা কলঙ্ক মেনে নেব না। আমরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টির রাজনীতি করি না। আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। যারা গোপনে মব সৃষ্টি করে, তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। আমরা সরকার ও সংশ্লিষ্টদের কাছে দাবি জানাই, এই গুপ্তচক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com