• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাল ভোটের অভিযোগে ১১ যুবক আটক

প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪ ৬:২৮
আপডেট: বুধবার, ৮ মে, ২০২৪ ৬:২৮

98888785

জাল ভোটের অভিযোগে ১১ যুবক আটক

ফেনী প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ১১ জন যুবককে আটক করা হয়েছে। একই সময়ে অন্তত ২৯টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা।

নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, দিনভর শান্তিপূর্ণভাবে ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়াসহ নানান অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

ফুলগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক যুবকদের বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি জানান, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে দু’জন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে একক প্রার্থী থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এখন নির্বাচনী ফলাফল তৈরির কাজ চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com