• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানের দেশ প্রেম সবই ছিল দৃষ্টান্ত-সেলিনা বেগম

প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৩:২৭
আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৩:২৭

JA9603 2

জিয়াউর রহমানের দেশ প্রেম সবই ছিল দৃষ্টান্ত-সেলিনা বেগম

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুর জেলা মহিলা দলের সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তম সম্পর্কে যত জানবেন তত বেশি মানবেন, তত বেশি শ্রদ্ধা করবেন, তিনি স্বজন প্রীতি কি তা জানতেন না। দুর্ণীতি, অনাচার তাকে কখনও স্পর্শ করতে পারেনি। শহীদ জিয়াউর রহমানের দেশ প্রেম সবই ছিল দৃষ্টান্ত।

বৃহস্পতিবার ( ৪ জুন) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বাষির্কী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরনকালে তিনি এসব কথা বলেন।

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরনের আয়োজন করে।

শরিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা ছাইদা বেগম শ্যামা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারেজ উদ্দিন আকন্দ, যুবদল ডাকা মহানগর উত্তর বিমান বন্দর শাখার যুগ্ম আহবায়ক রকিবুল ইসলাম রকিবসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের রূহের আত্নার মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com