• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘জুলাইয়ের গাদ্দার, হুঁশিয়ার সাবধান

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:২৭
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:২৭

9603 4

‘জুলাইয়ের গাদ্দার, হুঁশিয়ার সাবধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরে মুছে দেওয়া জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আবারও আঁকা হচ্ছে। যদিও গ্রাফিতি মুছে দেয়ার বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দায়ী করছে রাজনৈতিক দলটি। অপরদিকে এনসিপির এই দাবির সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছে চসিক কর্তৃপক্ষ।

রবিবার (১৭ মে) রাত ৯টায় নগরের টাইগারপাসস্থ নগর ভবনের প্রবেশমুখ বন্ধ করে দেয় এনসিপির নেতাকর্মীরা। এরপর প্রবেশমুখে তারা রংতুলিতে লেখে- ‘জুলাইয়ের গাদ্দার, হুঁশিয়ার সাবধান’। পরে তারা চসিকের প্রবেশমুখের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে লেখে- ‘শাহাদাত ডাক্তার, জুলাইয়ের গাদ্দার’। নেতাকর্মীরা এখনও সেখানে অবস্থান করছেন।

এর আগে, রবিবার দুপুরে এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন এক ফেসবুক পোস্টে দাবি করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নাকি জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, এই গ্রাফিতি আমরা আবার আঁকব। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়েই আঁকব। জুলাই জেনারেশন কেমন বাংলাদেশ চেয়েছিল এবং এখনো চায়, তা মুছে ফেলতে দেওয়া যাবে না। যত মুছতে চাইবেন, ততো বেশি আমরা আঁকব।

এদিকে নগরের টাইগারপাস থেকে লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের পিলারের গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা চসিক মেয়রের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় শাহাদাত হোসেনের ভেরিফাইড ফেসবুকে বিবৃতি পোস্ট করা হয়েছে।

বিবৃতিতে মেয়র জানিয়েছেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি সিটি হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে তিনি বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ প্রদান করা হয়নি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতির মতো স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ বিষয় তো মোটেও নয়।

এছাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোন বিভাগ বা শাখা গ্রাফিতি মোছার কার্যক্রম গ্রহণ করেনি। তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com