• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জেলা পরিষদ থেকে পদত্যাগ না করে এমপি মনোনয়নপত্র জমা দিলেন মাধবী মারমা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৪:১৭
আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৪:১৭

96000012 1

জেলা পরিষদ থেকে পদত্যাগ না করে এমপি মনোনয়নপত্র জমা দিলেন মাধবী মারমা

বান্দরবান প্রতিনিধি
ছবি প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি গত ২১ এপ্রিল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পদত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করেন জেলাপরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই।

তিনি বলেন, মাধবী মারমা এখনো পদত্যাগ করেননি, তার পদ এখনও আছে। তিনি বিএনপি থেকে মহিলা এমপি হিসেবে মনোনীত হয়ে বাছাইয়ে টিকে গেছেন।

সদস্য থাকা অবস্থায় মনোনয়ন জমা দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন মৌখিক ভাবে বলেছে হার্ড পেপার এখনো আসে নাই অনলাইনে চলে আসছে মনে হয়।

এদিকে, পদত্যাগ না করে মনোনয়ন পত্র জমা দেওয়ার ঘটনায় মাধবী মার্মাকে নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে গত ২০ এপ্রিল মাধবী মার্মাকে তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার পর বান্দরবানে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। দলের কোনো পদে না থেকেও মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

উল্লেখ্য, মাধবী মার্মা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়ে এখনও তা পালন করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com