• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৩২
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৩২

96598693

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পৃথক দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে দুই মৎস্য চাষীর সব মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের খাড়িয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মৎস্য চাষী মোস্তাফিজুর রহমানের ভোগদখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরের সমস্ত মাছ মারা যায়। এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে পাঁচবিবি থানায় সন্দেহভাজন দুজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, খাড়িয়াপাড়া গ্রামে আমার ৫ বিঘার একটি পুকুর রয়েছে। পুকুরে দুই মাস আগে এক লাখ ৮৬ হাজার টাকা খরচ করে মাছ ছেড়েছিলাম। শিং মাছ ছিল। আর চার মাস পর থেকে মাছ বিক্রি করা হতো। বৃহস্পতিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে সব মাছ মরে গেছে। আমি দুজনকে সন্দেহ করেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। আগামীকাল (১৪ মার্চ) ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পূণঘরদিঘী গ্রামে শুক্রবার (১৩ মার্চ) ভোরের দিকে শাহীনুর রহমান নামে এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করা হয়। প্রায় ১০ বিঘা আয়তনের ওই পুকুরে ২৩ দিন আগে ছাড়া পাবদা জাতের রেণু পোনা সব মরে ভেসে উঠেছে। এতে ওই মৎস্য চাষীর প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

শাহীনুর রহমান বলেন, জমিজমা নিয়ে গ্রামের কয়েকজনের সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। পুকুরে বিষ প্রয়োগের আগে হুমকি পাওয়ায় গত ৫ মার্চ থানায় একটি জিডি করেছিলাম। পুকুরে বিষ দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করিনি। তবে পুলিশ এসেছিল।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই মৎস্য চাষীর সাথে কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com