• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে পড়ে নিহত ১৫

প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ১২:৪৪
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ১২:৪৪

D5AA0325 BC87 466B A923 E9935BD04618

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে পড়ে নিহত ১৫

নিউজ ডেস্ক

ঝালকাঠির ভান্ডারিয়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে নিহত হয়েছেন ১৫ জন। আহত আরও অনেকে। আশঙ্কাজনক কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও আছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বাসের মধ্যে আরও যাত্রী থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা-ঝালকাঠি মহাসড়কে দেড় ঘণ্টা যাবৎ যান চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সকাল পৌনে ১১টার দিকে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, আরও কেউ বাসের মধ্যে আছেন কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com