• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহের কালীগঞ্জের মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ২:৫৮
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ২:৫৮

96022

ঝিনাইদহের কালীগঞ্জের মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকার একটি মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকার জামতলা এলাকা থেকে উদ্ধার করা হয়।নিহত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।স্থানীয়রা জানায়, গতকাল (শনিবার) রাত থেকে ওই ব্যক্তি ঈশ^রবা জামতলা এলাকায় অবস্থান করেন। বিভিন্ন দোকানে চা-নাস্তা খেয়েছেন। রাত ৯ টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত তাপস বিষ্ণুর ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এরপর খবর পান ঈশ^রবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com