• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে কৃষকের ১ বিঘা জমির ধরন্ত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৬:১০
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৬:১০

96525 2

ঝিনাইদহে কৃষকের ১ বিঘা জমির ধরন্ত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরে এক কৃষকের ১ বিঘা জমির ধরন্ত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ভূপতিপুর গ্রামের আলতাফ মিয়া জানান, পার্শবর্তী উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে ১ বিঘা জমি লীজ নিয়ে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু লাউ বিক্রি করেছেন। শুক্রবার সকালে আবারো লাউ তুলতে দিয়ে দেখেন তার জমির সকল লাউ গাছ কাটা। বৃহস্পতিবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছন তিনি। পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ প্রতিবেশীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছেন কৃষক আলতাফ মিয়া। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com