• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:২০
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:২০

9659860

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি

নিখোঁজের ৪ দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে। রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। পরিবারের ভাষ্য, রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারদিন আগে রমজান আলী নিখোঁজ হন। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করা হলেও সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন,তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত ও নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com