• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে বিএনপির ইফতার, অংশ নিলেন ১৫ হাজার নেতাকর্মী

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১:২১
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১:২১

9658458

ঝিনাইদহে বিএনপির ইফতার, অংশ নিলেন ১৫ হাজার নেতাকর্মী

জনতার আওয়াজ ডেস্ক
ঝিনাইদহের কালীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের এ আয়োজনে ১৫ হাজার নেতাকর্মী ইফতার করেন।

রোববার (১৬ মার্চ) শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত ইফতারে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের নেতাকর্মীরা যোগ দেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিহত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ইফতারের আগে আলোচনা সভা হয়। এতে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, পতিত স্বৈরাচার সরকার মানুষের সব কিছু কেড়ে নিয়েছিল। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন মাথা চাড়া না দিতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। অন্যথায় দেশের মানুষ আপনাদেরও ফ্যাসিস্ট বলবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com