• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের নিরংকুশ বিজয়

প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ২:৪০
আপডেট: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ২:৪০

Ukil Bar Vote 1

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের নিরংকুশ বিজয়

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করেছে। ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী হয়েছেন। সদস্য পদের ৩টিতে কেবল বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বার ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ও আওয়ামী আইনজীবী পরিষদের দুইটি প্যানেল প্রতিদ্বন্দিতা করেন। বৃহস্পতিবার মধ্য রাতে ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড ইসমাইল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমির্থত প্যানেলের কাজী মোঃ একরামুল হক আলম পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মোঃ মঞ্জুরুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত প্যানেলের মোঃ আব্দুর রশিদ বিম্বাস-৪ পেয়েছেন ১৩০ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল খালেক-১, সহ-সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম-৩, হিসাব নিরীক্ষক পদে শাহিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি পদে জাহিদুল ইসলাম জাহিদ, প্রমোদ সম্পাদক পদে আ.ম সোহানুর জোয়ারর্দ্দার ও ধর্মীয় সম্পাদক পদে আব্দুল মান্না-২ জয়ী হন। সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলের মোঃ দবির হোসেন, মোঃ রাশিদুল হাসান জাহাঙ্গীর, মোঃ শামছুজ্জামান লাকী, আওয়ামী আইনজীবী পরিষদের হাবিবুল্লাহ বাহার, আব্দুল মতিন, মীর আক্কাছ আলী, আসাদুজ্জামান বাবু, ওবাইদুর রহমান মিলন ও কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস শুক্রবার দুপুরে জানান, নির্বাচনে মোট ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নবনির্বাচিত নির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com