• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টাঙ্গাইলে কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করে ‘পবিত্র’ হলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ১:৪৮
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ১:৪৮

9633258

টাঙ্গাইলে কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করে ‘পবিত্র’ হলেন ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার তার পরিবারের মধ্য প্রথম জেল খাটায় দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুল মালেক হত্যা মামলায় কারাগারে ছিলেন তিনি।

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে কারাগার থেকে মুক্ত হয়েই গ্রামের বাড়িতে গিয়ে দুধ দিয়ে গোসল করেন হেকমত সিকদার। এর আগে হেকমত সিকদার তার লোকজন নিয়ে সাগরদিঘী বাজারে আনন্দ মিছিল করেন।

সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, ‘আমার পরিবারের কেউ জেল খাটেনি। আমিই প্রথম কারাভোগ করেছি। এ কারণে কারাগার থেকে বাড়িতে আসায় পরিবারের লোকজন আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে পবিত্র করেছেন।’
উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩টায় গুলিতে আব্দুল মালেক (৪৫) নামে বিএনপির এক নেতা নিহত হন। তিনি গুপ্তবৃন্দাবন গ্রামের বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে।

পর দিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ ঘটনায় ২ এপ্রিল আব্দুল মালেকের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে চেয়ারম্যান হেকমত সিকদারকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি একাধিক তদন্তকারী সংস্থা তদন্তের পর সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত থাকায় চেয়ারম্যান হেকমত সিকদারকে চলতি বছরের ১ জানুয়ারি গ্রেপ্তার করে আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ (সিআইডি)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com