• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:৫১
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:৫১

965552 5

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটকেন্দ্রভিত্তিক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচনী আইন এবং আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

কর্মশালাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় পোলিং এজেন্ট ও ক্যাম্পেইন ম্যানেজমেন্ট টিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com