• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টুকুর হাত ধরে বিএনপিতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:১৭
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:১৭

IMG 2713

টুকুর হাত ধরে বিএনপিতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর হাত ধরে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনি কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তাদের বরণ করে নেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু।


এতে সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নং ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com