• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৫:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৫:৫৫

96633236

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় তিনি বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি সহ র‌্যাব সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘আমেরিকা আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে তারা প্রশ্নবোধক চিহ্ন তুলেছিল। তারা যে সমস্ত বিষয় জানতে চেয়েছে আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি প্রয়োজনীয় কাগজপত্রসহ। সেটা তারা পর্যালোচনা করছে। আর আমি দায়িত্ব নেওয়ার পর থেকে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে এই দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।’

এম খুরশীদ হোসেন বলেন, ‘জঙ্গিবাদ মূলত শুরু হয়েছিল ২০০৫ সালে জোট সরকারের আমলে। আত্রাই-নওগাঁ থেকে বাংলা ভাই, সিদ্দিকুর রহমানসহ অনেক জঙ্গি নির্মূল করেছে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়। জঙ্গিবাদ ও মাদক নির্মূল হয়েছে সামাজিক আন্দোলনের মাধ্যমে। আর গণমাধ্যম কর্মীদের আমি র‌্যাবের একটি অংশ মনে করি। কারণ সেই সময় সামাজিক আন্দোলন সাংবাদিকদের অনেক বড়ো ভূমিকা ছিল।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com