• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন

প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৪:৪১
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৪:৪১

jpeg 16

টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৪ ডিসেম্বর) সকালে টেকনাফ দমদমিয়া কেয়ারীর নিজস্ব ঘাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজ টি পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচল করত। কিন্তু ওই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাদের নিজস্ব জেটি ঘাটে দীর্ঘ দিন নোঙর করে রাখেন মালিক পক্ষ। 

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জাহাজ টির ভিতরে আগুনের কালো ধুয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশনে খবর দেয়। তারা দ্রুত এসে দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল নাথ জানান, সকালের দিকে আমরা সংবাদ পেয়ে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ করি। তবে জাহাজের পার্ল লাউঞ্জ
যেখানে পর্যটকদের খাবার পরিবেশন করতেন সেখানে ২২০ ওয়াটের একটি লাইনে শর্টসার্কিটে আগুন লাগে। এ ছাড়া ৪-৫টি এসিও আগুনে পুড়ে যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com