• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঠাকুরগাঁওয়ে ছোটো ভাইয়ের স্ত্রী নিয়ে পালাতে গিয়ে ভাসুর আটক

প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ৪:৩৯
আপডেট: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ৪:৩৯

9666235 3

ঠাকুরগাঁওয়ে ছোটো ভাইয়ের স্ত্রী নিয়ে পালাতে গিয়ে ভাসুর আটক

ঠাকুরগাঁওয়ে ছোটো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভাসুর জাকির হোসেন। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ভূল্লী থানার ১৫ নম্বর দেবীপুর ইউনিয়নের মুজার্বনী হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বোদা উপজেলার ময়দানদিঘী লতাপাড়া গ্রামের ফইমউদ্দীনের ছেলে জুতা ব্যবসায়ী সেলিমের সঙ্গে দেড় বছর আগে পারিবারিকভাবেই বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর প্রায় এক বছর ভালোভাবেই সংসার করেছেন। তবে ছয় মাস ধরে স্বামীর সঙ্গে ঝগড়া করা নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায়। এ সুযোগে বিভিন্নভাবে ছোটো ভাইয়ের স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিতে থাকে জাকির। এতে করে তিন মাস আগে জাকিরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন তিনি।

এরপর জাকিরের কথামতো সেলিমকে তালাক দেন ওই নারী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ভোরে দেবীপুরের বাবার বাড়ি থেকে ভাসুরের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করেন।

ওই নারীর বাবা বলেন, ‘পারিবারিকভাবে মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম। জামাই অনেক ভালো মানুষ। তার বড়ো ভাই একজন লম্পট। আমার মেয়ে তার রোষানলে পড়েছে। তারা আমার মেয়েকে পাচারের উদ্দেশ্যে প্রেমের নাটক সাজিয়েছে। আমি এর বিচার চাই।’

ওই নারী সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার ভাসুর প্রায়ই আমাকে ফোন দিত। ভালোমন্দ কথা বলার একপর্যায়ে আমাকে প্রেমের প্রস্তাব দেন। আমি প্রথমে রাজি না হলেও এক সময় রাজি হই। তার কথামতোই আমার স্বামীকে আমি তালাক দিয়েছি।’ অভিযোগ স্বীকার করে জাকির হোসেন বলেন, ‘আপন ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে এমন করা আমার ঠিক হয়নি। আমি ভুল করেছি।’

স্থানীয় ইউপি সদস্য সইমদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে এর আগেও ঝামেলা হয়েছিল। আমরা পারিবারিকভাবে সমাধান করে দিয়েছি। মেয়ের ভাসুর জাকির হোসেন একজন লম্পট প্রকৃতির ব্যক্তি।’

এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আতিকুর রহমান বলেন, ‘আপন ভাসুরের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com