• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডামুড্যায় ভিডিও ধারণ করে দেবরের ব্ল্যাকমেইল বিয়ের দাবিতে নারীর অবস্থান

প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:০৯
আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:০৯

9605

ডামুড্যায় ভিডিও ধারণ করে দেবরের ব্ল্যাকমেইল বিয়ের দাবিতে নারীর অবস্থান

শরীয়তপুর প্রতিনিধি : ডামুড্যায় বিয়ের দাবিতে আক্তার হোসেন নামের এক স্কুলশিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী (৩৪)। রোববার সকাল থেকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরপাতালিয়া এলাকার ৫৫ নম্বর বাহেরচর হাওলাদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেনের বাড়িতে অবস্থান নেয় ওই নারী। এ ঘটনার পর থেকে আক্তার হোসেন পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলশিক্ষক আক্তার হোসেন আর ওই নারী সম্পর্কে দেবর-ভাবি। তাদের মধ্যে ৮মাস ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছে। পরে একাধিকবার তারা শারীরিক সম্পর্কে জড়ায়। তবে বিয়েতে অস্বীকৃতি জানালে বাড়িতে এসে অবস্থান নেয় ওই নারী।ভুক্তভোগী নারীর ভাষ্যমতে তার স্বামী প্রবাসে থাকেন। তার বা”ঁচাদের পড়াশোনার অজুহাতে আক্তার প্রায়ই বাড়িতে যাতায়াত করতো। একপর্যায়ে জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আক্তার হোসেন। শারীরিক সম্পর্কের ওই ভিডিও ধারণ করে প্রায়ই তাকে বø্যাকমেইল করে বাড়িতে নিয়ে যেতো । একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে তার এক ভাইয়ের বাসায় ফেলে রেখে চলে যায় আক্তার হোসেন। এ ঘটনা জানাজানি হলে ওই নারীর স্বামী তাকে ডিভোর্স লেটার পাঠায়। এরপর থেকেই আক্তার হোসেন তাকে এড়িয়ে চলা শুরু করলে বাধ্য হয়ে বিয়ের দাবীতে তার বাড়িতে অবস্থান নেয় ভুক্তভোগী নারী। তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ওই নারী।এ বিষয়ে জানতে চেয়ে শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করে ও তাকে পাওয়া যায়নি।
আক্তার হোসেনের মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলে বাড়িতে নেই। কোথায় গেছে তাও জানি না। ওদের সম্পর্কে আমি কিছু শুনিনি। হঠাৎ করেই এ মেয়ে আমাদের বাড়িতে এসে অবস্থান নিয়েছে।
বাহেরচর হাওলাদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ বলেন, আক্তার হোসেন বৃহস্পতিবার থেকে তিনদিনের ছুটি নিয়েছেন। এরপর আর স্কুলে আসেননি। পরে শিক্ষা অফিস থেকে জানতে পারি তিনি ১৫ দিনের ছুটি নিয়েছেন।
ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, বিষয়টি নিয়ে আমরা সালিশ-বৈঠকে বসছিলাম। তবে ছেলে বিয়েতে রাজি নয় বলে কোনো সমাধানে আসতে পারিনি।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন বলেন, আক্তার হোসেন শারীরিক অসুস্থতা দেখিয়ে ১৫ দিনের ছুটি নিয়েছে। তবে তার নামে নৈতিক স্খলনের একটি বিষয় জানতে পেরেছি। ভুক্তভোগী অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com