• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডিউটিরত অবস্থায় মারা গেল কুড়িগ্রামে পুলিশ কর্মকর্তা

প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৯:৪২
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৯:৪২

966663696 5

ডিউটিরত অবস্থায় মারা গেল কুড়িগ্রামে পুলিশ কর্মকর্তা

রাত্রীকালীন টহল ডিউটিতে থাকা অবস্থায় মারা গেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন (৪৫)।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিল্লাল মারা যায় বলে নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। বিল্লাল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাার বালিগাঁও গ্রামে। তার বাবার নাম হাসেন আলী। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্বে ছিলেন বিল্লাল। ডিউটিরত অবস্থায় বুধবার ভোরের দিকে কচাকাটা বাজার এলাকায় অসুস্থবোধ করেন। এ সময় সহকর্মীরা তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিল্লাল মারা গেছেন বলে আমাদের জানিয়েছেন চিকিৎসক।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘বিল্লাল সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন। কখনও নামাজ ছেড়ে দিতেন না। তার এমন মৃত্যুতে আমরা পুলিশ পরিবার শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’

এ দিকে, দুপুরে কচাকাটা থানা চত্বরে বিল্লাল হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

বিল্লাল হোসেন ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২২ সালের ১২ মে থেকে কুড়িগ্রামের কচাকাটা থানায় কর্মরত ছিলেন। সহকর্মীদের কাছে ছিলেন সজ্জন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com