• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডিবি সেজে ছিনতাই : সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩ ৪:৪৪
আপডেট: বুধবার, ১৭ মে, ২০২৩ ৪:৪৪

999888777

ডিবি সেজে ছিনতাই : সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

ডিবি পুলিশের পরিচয় দিয়ে সৌদি প্রবাসী কাছ থেকে নগদ ১৭ লাখ টাকা ও ১টি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু চন্দ্র ঘোষকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই সিদ্ধান্ত জানান।

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য যে, গত ৪ এপ্রিল বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের হাজী সাহেবের মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন সৌদি প্রবাসী উজ্জ্বল হোসেন৷ ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আসামিরা তার কাছ থেকে ১৭ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়৷ দুইদিন পর বন্দর থানায় ছিনতাইয়ের অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী৷

মামলাটির তদন্তের দায়িত্ব পান পুলিশ পরিদর্শক রেজাউল করিম৷

তিনি জানান, তদন্তে তপু চন্দ্র ঘোষসহ তার সহযোগীদের সম্পৃক্ততা পায় পুলিশ৷ অধিকতর তদন্তের পর আসামিদের ব্যাপারে নিশ্চিত হয়ে গত ১৩ মে রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু চন্দ্র ঘোষ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তার চারজন সরাসরি এ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত৷ তারা দিনের বেলা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সৌদি প্রবাসীর টাকা ও মোবাইল লুট করে বলে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন৷

গ্রেপ্তার অন্য তিন আসামিরা হলেন- সোনারগাঁ উপজেলার ছোট অর্জুনদি গ্রামের এলাকার জাকির হোসেনের ছেলে রোহান (২১), একই উপজেলার বড়নগর এলাকার শুভঙ্কর চন্দ্র রাজবংশীর ছেলে কৃষ্ণচন্দ্র রাজবংশী (৩২), বগুড়া জেলার শেরপুরের খাজা আশ্রমপাড়া এলাকার চাঁন শেখ মিয়ার ছেলে এরশাদ (২৪)৷

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগের পদে থেকে কেউ অপকর্ম করলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক শাস্তি তাকে পেতেই হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, দুই একজনের জন্যে দলের সুনাম নষ্ট হোক তা কখনোই আমাদের কাম্য নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com