• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেঙ্গুতে আক্রান্ত ভাইকে দিখেতে গিয়ে নিজেই ডেঙ্গু জ্বরে মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৪:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৪:৫৯

9666325

ডেঙ্গুতে আক্রান্ত ভাইকে দিখেতে গিয়ে নিজেই ডেঙ্গু জ্বরে মৃত্যু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ডেঙ্গু আক্রান্ত ভাইকে ঢাকায় দেখতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন বোন শম্পা মন্ডল (৩০)। তবে ভাই রুবেল মন্ডল এ যাত্রায় ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠলেও বোন শম্পা ডেঙ্গুর কবলে পড়ে মারা গেছেন। ঘটনাটি ঢাকায় ঘটলেও শম্পা মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আদর্শপাড়া এলাকার বিপ্লব বিশ্বাসের স্ত্রী ও মেহেরপুর উপজেলার নিত্যনন্দপুর গ্রামের সুজিত মন্ডলের মেয়ে। প্রতিক ও অর্ণব নামে তার দুইটি শিশু সন্তান রয়েছে। ডাকবাংলা এলাকার পল্লী চিকিৎসক ও প্রতিবেশি বিল্লাল হোসেন খবর নিশ্চত করে জানান, গত রোববার শম্পা মন্ডল তার ভাই ডেঙ্গু জ¦রে আক্রান্ত রুবেল মন্ডলকে দেখতে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে। পরদিন শম্পা মন্ডল নিজেই ডেঙ্গুতে আক্রনাত হন। দ্রæত পরিস্থিতির অবনতি ঘটলে এই হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার দুপুরে শম্পা মন্ডল না ফেরার দেশে পাড়ি জমান। স্বামী বিপ্লব বিশ্বাস বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার রাতেই শম্পার মরদেহ মহেরপুরের নিত্যনন্দপুর গ্রামে সমাহিত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com