• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান ভূমিমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:৪১
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:৪১

96003

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান ভূমিমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পালনের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে বর্ষা মৌসুমের আগেই রাজশাহীতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘এডিস মশা সাধারণত ছাদে, ফুলের টবে কিংবা বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নেয় ও বংশবিস্তার করে। তাই এসব স্থানে পানি জমে থাকতে না দেওয়া এবং আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘গ্রাম কিংবা শহর সব জায়গাতেই মশা ও মশাবাহিত রোগ এখন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ছোট্ট এই প্রাণীর কামড়ে প্রতিবছর অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র যাতে তৈরি না হয়, সে লক্ষ্যেই এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এবং উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভার সহযোগিতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন- বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক সহযোগিতায় ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।

উল্লেখ্য, গত বুধবার এক বিশেষ ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com