• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডোমারে বিএনপির জনসমাবেশে মানুষের ঢল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৫:৪০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৫:৪০

97478596 1

ডোমারে বিএনপির জনসমাবেশে মানুষের ঢল

নীলফামারী (ডোমার) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি’র জনসমাবেশে প্রায় দেড় যুগ পর সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বক্তব্য শুনতে ও দেখতে নেতাকর্মীদের জনসমাবেশ এক পর্যায়ে জন্যসমুদ্রে পরিণত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির আয়োজনে ডোমার শহরস্থ বাটার মোড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। সভাটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।

প্রধান অতিথি তার বক্তব্যে শাহরিন ইসলাম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী, এটাই হোক সবচেয়ে বড় পরিচয়। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। বাংলাদেশ বির্নিমাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের সকল নাগরিকেই সমান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭বছর দেশকে নরকে পরিণত করেছিল। মামলা-হামলা করে আয়না ঘর তৈরি করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের অমানুষিক নির্যাতন করা হয়েছিলো। আমরা এসব জেন ভুলে না যাই।

পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সম্পাদক মোজাফ্ফর আলী, কৃষকদলের আহবায়ক আফজাল হোসেন হিরু, শ্রমিক দলের সম্পাদক লোকমান হোসেন লাভলু, যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, ছাত্রদলের সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, তাঁতী দলের সভাপতি নুরন্নবী নয়ন, ছাত্রনেতা রাকিব আল আকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com