• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকায় আটক পাঁচ শতাধিক, বেশিরভাগই বিএনপি নেতাকর্মী

প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০২৪ ৭:১৭
আপডেট: সোমবার, ২২ জুলাই, ২০২৪ ৭:১৭

985896 36

ঢাকায় আটক পাঁচ শতাধিক, বেশিরভাগই বিএনপি নেতাকর্মী

জনতার আওয়াজ ডেস্ক

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুধুমাত্র রোববারই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশোর বেশি মানুষকে। যাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী বলে আদালত সুত্রে জানা গেছে।

এর আগে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীসহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হককেও গ্রেফতার করা হয়েছে।

ঢাকার সিএমএম আদালত সূত্র জানায়, রোববারের আটক ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ রিমান্ড না চাওয়ায় তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিএনপির অল্প কিছু নেতাকর্মীকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ।সূত্রঃ বিবিসি বাংলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com