• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:০১
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:০১

966685986

ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভিসি নিয়োগের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা আবু সাঈদের ক্যাম্পাসে বৈষম্য চলবে না চলবে না, ভিসি নিয়ে টালবানা চলবে না চলে না, ব্লকেড ব্লকেড উত্তরবঙ্গ ব্লকেড ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সবাই একত্রিত হয়। পরে নগরীর মর্ডান মোড়ে গিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, বিগত সময়েও আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। আমরা এখন আর বৈষম্য চাই না। যেখানে নোবিপ্রবি ভিসি পায় সেখানে আমরা ভিসি পাই নাই। অথচ কোটা আন্দোলন থেকে সরকার পর অগ্রণী ভূমিকা পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। আবু সাঈদের শহীদ না হলে এই আন্দোলনের গতি পেত না।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের থেকে একটি চিঠি আসে সেখানে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপককে দেয়ার কথা থাকলে সেটি দেয়া সম্ভব হয়নি। আমরা এর আগেও ৫ দিনের আল্টিমেটাম ও সর্বশেষ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিই। কিন্তু তারপরও আমরা ভিসি পাইনি। আমরা দ্রুত ভিসি চাই। ক্লাস পরীক্ষা ফিরতে চাই।

কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম কর্মসূচিকে সমর্থন জানিয়ে বলেন, আমরাও কোনো বৈষম্য চাই না।বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত ভিসি নিয়োগ দেয়া হোক।

উল্লেখ্য, ১ মাসেরও বেশি সময় ধরে ভিসি না থাকায় ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কাজে স্থবিরতা নেমে এসেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com