• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ২:৩২
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ২:৩২

98569869

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ছবি:প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মিছিলের নেতৃত্ব দেন।

এর আগে একই স্থানে সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী।

তিনি বলেন, আমার জীবন থাকতে কেউ বিএনপির ক্ষতি করতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান ও বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন আমরা সেই ষড়যন্ত্রকে সফল হতে দেব না।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সম্পাদক এসএম মহসীন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com