• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানকে সাজা দিয়ে বিএনপিকে নিচিহ্ন করা যাবে না’

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৭:৩২
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৭:৩২

96666369

তারেক রহমানকে সাজা দিয়ে বিএনপিকে নিচিহ্ন করা যাবে না’

নিউজ ডেস্ক
বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেছেন, এই অবৈধ শেখ হাসিনার সরকার যতই মিথ্যা মামলা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তার পরিবারের উপর আদালতকে ব্যবহার করে তাদের সাজা দিয়ে এদেশ থেকে বিএনপিকে নিচিহ্ন করা যাবে না।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের চক্রান্তমূলক মামলার ফরমায়েশি রায়ের প্রতিবাদে বুধবার (২ আগস্ট) বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি।

এর আগে নগরীর সদররোড থেকে রায়ের বিরুদ্ধে এক ঝটিকা বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ, দক্ষিণ চকবাজার, কাঠপট্টি হয়ে পুনরায় সদররোড এসে শেষ করে।

এ সময় বক্তারা বলেন, ‘দেশের মানুষের মাঝে সরকার পতনের এক দফা দাবি আদায়ের গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার কোনো হামলা-মামলা, সাজা দিয়ে ও পুলিশ দিয়ে হয়রানি করে দমিয়ে রাখা যাবে না। তাই অবিলম্বে তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে যে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে তা বাতিল করার আহ্বান জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাড. অলী হায়দার বাবুল, বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্বকে এম শহিদুল্লাহ, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, বরিশাল বিভাগীয় যুবদল সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, সদস্য সচিব থান মো. আনোয়ার, সাবেক মহানগর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টু, মহনগর মহিলাদল নেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর মহিলা দল সাধারণ সম্পাদক পাপিয়া পারভিন, মহানগর সদস্য ইয়াসিন আরাফাত, জাহিদুর রহমান রিপন, অ্যাড. হুমাউন কবীর মাসুদ, ডিন ইসলাম ইকু-সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com