• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের নেতৃত্বে সাম্যের বাংলাদেশগড়ে তোলা হবে-ফখর উদ্দিন বাচ্চু

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২০
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২০

96333330

তারেক রহমানের নেতৃত্বে সাম্যের বাংলাদেশগড়ে তোলা হবে-ফখর উদ্দিন বাচ্চু

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য,মানবিক ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যাবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ভালুকা থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু।

তিনি বলেন,নির্বাচনের পুর্বে যে ওয়াদা করেছিলাম সন্ত্রাস,চাঁদাবাজি কিংবা কোন দলের প্রতি অন্যায় জুলুম করা হবে না আবারও সেই কথা পুর্নব্যাক্ত করছি দলমত,ধর্মমত জাতি গোষ্টী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও আধুনিক ভালুকা উপহার দেয়া হবে। শুক্রবার সন্ধায় ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাইয়ুম সরকার রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উসমান গনি মাখন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এমএ হামিদ কারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফখর উদ্দিন বাচ্চু বলেন,নির্বাচনের পর প্রায় ১৫দিন অতিক্রম হয়েছে কোথাও কোন সন্ত্রাস কিংবা জমি জবর দখলের ঘটনা ঘটেনি। আগামী দিনে শিল্পায়ন থেকে শুরু করে শিক্ষা,স্বাস্থ্য ,চিকিৎসা সেবায় ভালুকাকে একটি আধুনিক শহরে পরিনত করা হবে। এটি রাজধানীর কাছে হওয়ায় গুরুত্বই আলাদা। সেভাবেই গড়ে তোলা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com