• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষ্যে বর্ণাঢ্য স্বাগত মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩০
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩০

96013

তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষ্যে বর্ণাঢ্য স্বাগত মিছিল

বরিশাল জেলা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরে আসছেন। ওই দিন বেলা ১১টায় বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

দীর্ঘ দুই দশক পর বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের এ সফরকে কেন্দ্র করে বিভাগজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভাগের বিভিন্ন জেলায় প্রস্তুতি সভা ও নির্বাচনী জনসভায় তার আগমনবার্তা তুলে ধরা হচ্ছে।

এরই অংশ হিসেবে ২ ফেব্রুয়ারি বিকেলে বরিশাল নগরীতে আগাম স্বাগত মিছিল বের করেন দলীয় নেতারা। কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে বের হওয়া এ মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাসহ প্র

মিছিলটি প্লানেট পার্কের সামনে থেকে শুরু হয়ে লঞ্চঘাট, সিটি কর্পোরেশন এলাকা অতিক্রম করে সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ দুই দশক পর তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার সফর বিভাগীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আমরা আশা করি।

বিজ্ঞাপন

এর আগে ২ ফেব্রুয়ারি (সোমবার) সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে তারেক রহমানের সফর উপলক্ষ্যে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল বিভাগীয় নেতারা। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।

পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি বরিশালের বেলস পার্কে আয়োজিত জনসভা বেলা ১১টায় শুরু হবে। সমাবেশ শুরুর প্রায় ২০ মিনিটের মাথায় চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে একইভাবে বরিশাল ত্যাগ করবেন। তার কোনো পথসভায় অংশ নেওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, সফরকে কেন্দ্র করে বিভাগজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্টেজ নির্মাণসহ প্রয়োজনীয় সব লজিস্টিক কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সকল সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত নেতারা জানান, বরিশাল বিভাগ বিএনপির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ কর্মসূচি আরও সুসংগঠিত ও গতিশীল করতে এ সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা দলের বর্তমান রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ আন্দোলন, সাংগঠনিক পুনর্গঠন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন।

নেতারা জানান, বরিশাল বিএনপি ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং ৪ ফেব্রুয়ারির জনসভাকে স্মরণীয় করে তুলতে প্রতিটি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দসুর রহমান ও মাহাবুবুর রহমান নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com