• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে তিতাসে বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৬:২০
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৬:২০

98777485

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে তিতাসে বিক্ষোভ

কুমিল্লা উত্তর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তিতাস উপজেলা বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগানের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে তারা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে বাতাকান্দি বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সালাউদ্দিন সরকার, আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার, ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী, কাজি কবির হোসেন সেন্টু প্রমুখ।

বক্তারা বলেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করছেন তারা সাবধান হয়ে যাও। তিতাসের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না।

কুমিল্লা বিএনপি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com