• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের হাত ধরেই দেশে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবেঃ রকিবুল ইসলাম বকুল

প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২ ১:৫২
আপডেট: বুধবার, ২০ জুলাই, ২০২২ ১:৫২

jonotarawaz365

তারেক রহমানের হাত ধরেই দেশে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবেঃ রকিবুল ইসলাম বকুল

ফকির শহিদুল ইসলাম, খুলনা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আওয়ামী নেতা মান্নাফির কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনা জেলা যুবদল এর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায় নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশাল বিক্ষোভ মিছিলটি নগরীর রেল স্টেশন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ৬নং কে.ডি ঘোষ রোডস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী, খুলনার গণমানুষের নেতা জনাব রকিবুল ইসলাম বকুল। তিনি তাঁর বক্তব্যে বলেন- দেশের সাধারণ মানুষ আজ এই স্বৈরাচারী সরকারের কাছে পুরোপুরি জিম্মি। সরকার তার দলীয় সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, তেল, গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করে সাধারণ জনগণের জীবন-যাপন দুর্বিসহ করে তুলেছে। সরকার জনগণের মৌলিক অধিকার হরণ ও জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই স্বৈরাচারী সরকার প্রধান ও তার দলীয় নেতারা জানে একমাত্র তারেক রহমানই পারেন সাধারণ জনগনকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে। সেকারনেই তারা তারেক রহমানকে নিয়ে এত আতঙ্কিত। এরই ধারাবাহিকতায় আওয়ামী কুলাঙ্গার মান্নাফি জনাব তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ কটুক্তিমূলক বক্তব্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে কুলাঙ্গার মান্নাফির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তিনি আরও বলেন, অচিরেই এই স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের হাত থেকে সাধারণ মানুষের মুক্তি ও তাদের গণতান্ত্রিক অধিকার জনাব তারেক রহমানের হাত ধরেই ফিরে আসবে ইনশাআল্লাহ।
খুলনা জেলা যুবদলের সভাপতি এস. এম শামাম কবিরের সভাপতিত্বে ও খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি এম. এ কাফি সখা, সাংগঠনিক সম্পাদক জাবের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাশকুর হাসান ফ্রান্স, মোল্লা রিয়াজুল ইসলাম, অহিদুজ্জামান সোহাগ, সন্দীপ চট্টোপধ্যায়, আবু বক্কর সিদ্দিকি নিরু, পারভেজ ভূইয়া, মোল্লা মশিউর রহমান, মোঃ শরিফুল ইসলাম, কুদরত-ই-এলাহী স্পিকার, তৌহিদুজ্জামান মুকুল, ইমরান হোসন, রবিউল ইসলাম রবি, কচি মোল্লা, আমিনুল ইসলাম বুলবুল, আনোয়ারুল ইসলাম, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, মোস্তাফিজুর রহমান আজিবর, ফারুক খন্দকার, বাহাদুর মুন্সী, আজমল হোসেন লিটন, কামরান হাসান, মেজবাউল হাসান শুভ, মিরাজুর রহমান মিরাজ, আ. ফ. ম. মুক্তা, মোঃ শাওন ইবনে আকবর, মোঃ রুবেল, মোঃ জাকারিয়া, জি. এম. বাপ্পি, মইনুল হোসেন মিন্টু, আবু তালেব, ফরিদুল ইসলাম, মোঃ বাহাউদ্দিন, রেজাউল হক খোকন, আইয়ুব হোসেন, খান আবুল কালাম আজাদ, জুয়েল বিশ্বাস, গোলাম মোস্তফা ভুট্টো, এফ. এম ওবায়দুল্লাহ, আব্দুল গফ্ফার, মোঃ বেল্লাল হোসেন, পারভেজ গাজী, জিয়াউর রহমান জিয়া, সোহেল পারভেজ, ওবায়দুল্লাহ সরদার, রমজান শেখ, আনিস মোল্লা, মোঃ শাহজাহান, রবিউল মেম্বার, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, ইলিয়াস শেখ, মামুন হোসেন, মোঃ বাবুল হোসেন, গোলাম হোসেন, সোহাগ হোসেন, আব্দুল শেখ, মোঃ সবুজ, মনিরুল বিশ্বাস, মোঃ শহিদুল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com