• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তিন ভাই ও মায়ের পথেই মৃত্যুবরণ করলো ইদ্রিস আলী!

প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৭:৪২
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৭:৪২

9666985 6

তিন ভাই ও মায়ের পথেই মৃত্যুবরণ করলো ইদ্রিস আলী!

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপার একটি সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই ) সকালে ভগবাননগর গ্রামের একটি সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ইদ্রিস আলী ওই গ্রামের সানারুদ্দীন মন্ডলের ছেলে। এর আগে তার মা ও তিন ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন একই ভাবে মৃত্যুবরণ করেন। তার আরেক ভাই আব্দুর রশিদও কাঁপুনী (মৃগী) রোগে আক্রান্ত। স্থানীয় ফুলহরি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বর আমিরুল ইসলাম জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। যাবার সময় তিনি সবার কাছে “আর বাঁচবো না” বলে দোয়া চেয়ে যায়। রাতে তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের চাষিরা সেচ খালে কৃষকরা পাট জাগ দিতে গিয়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সাবেক মেম্বর আমিরুল ইসলাম আরো জানান, এই পরিবারের ৪ সদস্য এর আগে মৃগী রোগে মারা গেছেন। প্রথমে ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন মারা যান। তাদের মা একই ভাবে মৃত্যুবরণ করেন। এখনো আব্দুর রশিদসহ দুই ভাই মৃগী রোগ নিয়ে বেঁচে আছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে তিনি জানান। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে শৈলকুপার ভাটই এলাকার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনির ওঠার কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে নিহত’র ছেলে জীবন মন্ডল তার পিতার মৃত্যু নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com