• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তিস্তা নিয়ে সবুজ সংকেত চীনা রাষ্ট্রদূতের

প্রকাশ: রবিবার, ৯ অক্টোবর, ২০২২ ৩:২৪
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২ ৩:২৪

96600

তিস্তা নিয়ে সবুজ সংকেত চীনা রাষ্ট্রদূতের

দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। রবিবার (৯ অক্টোবর) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘তিস্তা একটি বৃহৎ নদী, এটি খনন করতে পারলে এ অঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন হবে। এটি বাংলাদেশে আমার প্রথম কাজ। যদিও এ প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জের, এরপরও এটি করবো।’

তিনি আরও বলেন, আমরা এসেছি নদীটি খননের সম্ভবতা যাচাই করতে। আমাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখার পর পরিকল্পনা করবো কবে থেকে কাজটি শুরু কর যায়। তবে আশা করছি শিগগির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ করতে পারবো। এটি শুধু এ অঞ্চলের মানুষের জন্য সুসংবাদ নয়, পুরো বাংলাদেশিদের গর্বের বিষয়ও।

হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোতাহার হোসেন বলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতসহ ৩ সদস্য বিশিষ্ট একটি দল লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলায় চীনা কোম্পানী কৃর্তক বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন।

তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত তিস্তা ব্যারাজ পরিদর্শনে এসে অত্যন্ত খুশি হয়েছেন। তারা কাজ করতে আগ্রহী। আমি আশা করি চীন ছাড়া তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না। কারণ ভারত দিয়েছে ২ হাজার কোটি টাকা আর চীন দিয়েছে ৮ হাজার কোটি টাকা।

এ সময় আমি তার সাথে তিস্তা নদী নিয়ে খোলামেলা কথা বলেছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সফলতা আসবে তা নিয়েও কথা বলেছি। তার সাথে কথা বলে মনে হলো তিনি বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সুখবর পাবো বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রকৌশলী আমিনুল হক ভূঁইয়া, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ডালিয়া পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ্দৌলা, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএম মমিন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com