আনিসুর রহমান ফারুক :
ছবি : প্রতিনিধি
মানবতার বৃহত্তর স্বার্থে স্বপ্নছায়া পরিবার এগিয়ে যাচ্ছে তার সবটুকু দিয়ে এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রতি বছরের ন্যায় মানবতার সংগঠন স্বপ্নছায়া পরিবার এবারও তাদের সবটুকু দিয়ে তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়া অসহায় ও ছিন্নমূল মানুষদের উষ্ণতা ছড়াচ্ছে স্বপ্নছায়া সমাজ কল্যাণ সংগঠন।
তারই ধারাবাহিকতায় বুধবার রাতে এ সংগঠনটির আয়োজনে অসহায় ও ছিন্নমূল মানুষদের কম্বল বিতরণ করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সদর আসনের ধানের শীষের প্রার্থী জনতার জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাহাত তালুকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সৈয়দ শরীফ, খন্দকার মাসুদ, জামাল আহমেদ, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন রুহুল আমিন, রিপন আকন্দ, মাজহার, আমিরুল, মানিক, মোকছেদ, মনির খান, হাছিব প্রমুখ।

স্বপ্নছায়া সমাজ কল্যাণ সংগঠনটি মুলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।












