• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দল করি না, বিএনপিকে ভালোবেসে সমাবেশে এসেছি’

প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ১২:৩৬
আপডেট: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ১২:৩৬

9660024 14

দল করি না, বিএনপিকে ভালোবেসে সমাবেশে এসেছি’

লালমনিরহাটের হাতিবান্ধার বাসিন্দা আব্দুল খালেক। বয়স ৬৫ এর কাছাকাছি। পেশা কৃষক। সারাবছরই কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। রংপুর বিএনপির বিভাগীয় সমাবেশ দেখতে শুক্রবার রাতে সমাবেশস্থলে আসেন। সঙ্গে তার রয়েছে সমবয়সী ১১ বন্ধু। তাদের কেউই কোন দলের নেতা কিংবা কর্মী নন। তবে বিএনপিকে ভালোবাসেন। সেজন্যই ধর্মঘটের মধ্যেও মাইলের পর মাইল পথ পেরিয়ে রংপুরে বিএনপির সমাবেশ যোগ দেন।
আবদুল খালেক বলেন, আমার কোন দল নেই। তবে বিএনপিকে ভালোবাসি।
যাদের ভোট দিলে দেশের উপকার হবে তাদের ভোট দেই।
সমাবেশ দেখার জন্য এতো কষ্ট করে এসেছি। রাতে নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ছিলাম। শীতের মধ্যে কষ্ট করেছি। চিড়ামুড়ি কিনে খাইছি। সকালে সবাই সমাবেশস্থলে এসে বসে আছি। নেতাদের কথা শুনবো। সমাবেশ শেষ হলে সবাই মিলে বাড়িতে চলে যাবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com