• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দশদফা দাবি আদায়ের পদযাত্রা রংপুর শহর মিছিলের নগরীতে পরিণত

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৬:২২
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৬:২২

96325

দশদফা দাবি আদায়ের পদযাত্রা রংপুর শহর মিছিলের নগরীতে পরিণত

বিএনপির পদযাত্রা উপলক্ষে রংপুর শহরের একাধিক সড়কে মিছিল করেছেন বিএনপির নেতা–কর্মীরা।
শনিবার, মার্চ ৪, ২০২৩, সকাল থেকে, রংপুর মেট্রোপলিটনের ছয়টি থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের সেন্ট্রাল রোডের সিটি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পায়রা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব। সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান। সমাবেশে আসাদুল হাবিব বলেন, সরকার যদি নিত্যপণ্যের দাম কমিয়ে আনে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়, বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার বন্ধ করে দেয়, বিদ্যুতের দাম কমিয়ে দেয়, তবেই মানুষের মনে শান্তি ফিরে আসবে।
আওয়ামী লীগের সমালোচনা করে আসাদুল হাবিব বলেন, ‘এরা (আওয়ামী লীগ) শান্তির নামে অশান্তি সৃষ্টি করতে চায়। আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। এতে কিন্তু সরকারের জন্য ভালো হবে না।’
দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোপলিটন তাজহাট থানা বিএনপির উদ্যোগে নগরের চকবাজার এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি কারমাইকেল কলেজের সামনে দিয়ে লালবাগ হয়ে দর্শনা মোড়ে এসে সমাবেশ করে। সেখানেও সভাপতিত্ব করেন সামসুজ্জামান।
বেলা দুইটায় হারাগাছ থানা বিএনপির উদ্যোগে মহব্বতখা স্কুল মাঠ থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আমতলা যান। একই সময় পরশুরাম থানা বিএনপির উদ্যোগে নগরের পান্ডারদিঘি থেকে প্রায় তিন কিলোমিটারব্যাপী পদযাত্রা শেষে বুড়িরহাটে এসে সমাবেশ করে এবং মাহিগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আমতলা থেকে পদযাত্রা শুরু হয়ে সাতমাথা এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ ছাড়া একই সময় হাজিরহাট থানা বিএনপিও পদযাত্রা কর্মসূচি পালন করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com