• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দাউদকান্দিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা’র অভিযোগ

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:৩৫
আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:৩৫

9600058 1

দাউদকান্দিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা’র অভিযোগ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
স্বামীর পরকীয়ার সম্পর্ক নিয়ে ঝগড়ার জেরে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ১টার দিকে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের (দঃ) নছরুদ্দি গ্রামে ঘটনাটি ঘটেছে ।

মৃত কুরসিয়া আক্তার (২৪) উপজেলার (দঃ) নছরুদ্দি গ্রামের মো. সাব্বির মিয়া (৩৫) স্ত্রী। তিনি এক পুত্র সন্তানের জননী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৪ বছর আগে দাউদকান্দি উপজেলার (দঃ) নছরুদ্দি গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মো. সাব্বির মিয়ার সঙ্গে পারিবারিকভাবে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মো. সাব্বির মিয়া একটি মসজিদে চাকরি করতেন। বিয়ের সময় মেয়েকে সুখে রাখার আশায় শ্বশুরবাড়ির লোকজন জমি বিক্রি করে টাকা দিয়েছিল। কিন্তু কয়েক বছরের মধ্যেই পারিবারিক কলহ শুরু হয়। সমাধানের জন্য মেয়ের বড়ভাই কবির হোসেন আরও টাকা দেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সাব্বিরের বড়ভাই সৌদি আরব প্রবাসী সাইফুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাতে ঘর থেকে বেরিয়ে যান কুরসিয়া। এসময় ক্ষুব্ধ হয়ে তাকে খুঁজতে বের হন স্বামী সাব্বির এবং হত্যার হুমকি দেন।

এরপর রাত পৌনে ১টার দিকে কুরসিয়ার শশুর আব্দুল মান্নান মোবাইল ফোনে মেয়ের বাবাকে বলেন আপনার মেয়ে গলায় ফাঁস দিয়েছে আপনারা তাড়াতাড়ি এখানে আসেন। খবর পেয়ে মৃতের বাবার বাড়ির লোকজন নিয়ে রাতেই দাউদকান্দি এসে মডেল থানা পুলিশকে জানায়। পুলিশ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর থেকেই সাব্বির ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। তাদের সংসারে সাফায়াত তিন বছরের পুত্র সন্তান রয়েছে।

মৃতের বড়ভাই মো. করির হোসেন ও তার স্ত্রী নাজমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আগামী রবিবার দিন আমার ছোট ভাইয়ের বিয়ে দিন ছিলো। আমার একমাত্র ছোট বোন সেই বিয়েতে শনিবার দিন আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমার বোন আত্মহত্যা করতে পারে না তাকে মেরে ফেলা হয়েছে। বোনের জামাই সাব্বিরের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী”র সম্পর্ক আছে। এ নিয়ে আমার বোনকে প্রায়ই মারধর করত। গতকাল রাতেও ঝগড়া করে ওকে মারধর করেছে। পরে আমার বোনকে হত্যা করে ফাঁসি দিয়েছে বলে আমাদেরকে জানায়। আমরা মামলা করব। আইনের কাছে সঠিক বিচার দাবি করছি।’

তিনি আরও জানান, কুমিল্লা মর্গ থেকে আমার বোনের লাশটি আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। জানাজা শেষে আমাদের কবরস্থানে দাফন করা হবে।

অভিযুক্ত মো. সাব্বিরের বাড়িতে গেলে দেখা যায়, ঘর তালাবদ্ধ এবং পরিবারের কেউ উপস্থিত নেই।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com