• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৩:৪৪
আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৩:৪৪

IMG 3995

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

জনতার আওয়াজ ডেস্ক
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। পরে মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে শপথ করেন, ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতার এমন প্রতীকী প্রতিবাদ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

মাহাবুব আলম জানান, দলের রাজনীতি করতে গিয়ে তিনি নিজ দলের নেতাকর্মীদের হাতেই নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারামুক্ত হওয়ার পর বিএনপির কিছু নেতাকর্মীর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহাবুব আলম বলেন, ‘২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। দলের দুঃসময়ে মাঠে কাজ করেছি। কিন্তু দল ক্ষমতার কাছাকাছি আসার পর নিজের দলের কিছু নেতাকর্মীর হাতেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। যে রাজনীতির জন্য জীবন-যৌবন ব্যয় করেছি, সে রাজনীতি আজ আমাকে অপমান, হয়রানি ও কারাভোগ উপহার দিয়েছে। তাই চিরতরে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com