• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশকে অস্থির করার ষড়যন্ত্রের একটা অংশ হলো মামুন হত্যাকাকান্ড : মামুন মাহমুদ

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪৫
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪৫

9600005 2 1

দেশকে অস্থির করার ষড়যন্ত্রের একটা অংশ হলো মামুন হত্যাকাকান্ড : মামুন মাহমুদ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি।
শনিবার (৮ ফেব্রæয়ারি) জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ শোক বার্তায় এ শোক প্রকাশ করা হয়। এসময় হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফতুল্লা পূর্ব লালপুর (পাকিস্তানি খাদ) নিবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানা শাখার যুগ্ম আহŸায়ক মামুন হোসাইনকে অত্যন্ত নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা মনে করি, তার এই হত্যাকাÐ সারা দেশকে অস্থির করে তোলার লক্ষ্যে জনরোষে দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জে ঘাপটি মেরে থাকা তার জঙ্গি সংগঠনের সদস্যদের ষড়যন্ত্রেরই একটা অংশ।
তিনি বলেন, মামুন হোসাইনের হত্যার ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে, ফ্যাসিস্ট আওয়ামী খুনী বাহিনী এখনো নীরব ঘাতক হিসেবে বিভিন্ন এলাকায় সোচ্চার রয়েছে। তার হত্যাকাÐের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা সরকার এবং প্রশাসনের কাছে বলতে চাই যে, আপনারা অতিদ্রæত স্বেচ্ছাসেবক দল নেতা মামুনের হত্যাকারীদের খুঁজে বের করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন। ফ্যাসিবাদের দোসরদের এই জাতীয় ভয়ংকর কর্মকাÐের মূল উপড়ে ফেলার জন্য জুলাই-আগস্ট গণহত্যার বিভিন্ন মামলার চিহ্নিত আসামিদের গ্রেফতার করার ব্যবস্থা করুন। আমরা চাই, মামুনের মতো আর কোনো তাজা প্রাণ যেন ঝরে না যায়, আর কোনো পরিবার যেন তাদের অভিভাবক অসময়ে না হারায়।”
তিনি আরও বলেন, ‘আমরা মামুন হোসাইনের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব সবার সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি। তার রুহের মাগফেরাত কামনা করছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com