• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দৈনিক দিনকালের ডিক্লারেশনের বাতিলের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪৭
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪৭

9602 10

দৈনিক দিনকালের ডিক্লারেশনের বাতিলের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ

দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কক্সবাজার পৌরসভার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি অ্যাডভোকেট জিএএম আশেক উল্লাহ।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-দৈনিক দিনকালের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, দিনকাল পাঠক ফোরাম কক্সবাজার শাখার শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান ফাহিম, রিজভী খাঁন, কানন বড়ুয়া বিশাল ও মিজানুল আলম।

এতে উপস্থিত ছিলেন-সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কোষাধ্যক্ষ ছৈয়দ আলম, সদস্য খোরশেদ হেলালী, আতিকুর রহমান মানিক, ইসলাম মাহমুদ, মাহবুবুর রহমানসহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্যগণ এবং দিনকাল পাঠক ফোরামের জেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে দৈনিক দিনকালসহ সব বন্ধ সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল খুলে দেয়ার জোর দাবি জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধ করা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। বর্তমান সরকার একের পর এক ভিন্নমতের গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে হাস্যকর সব অভিযোগ তুলে। এ কারণে হাজার হাজার সাংবাদিক-কর্মচারী বর্তমানে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকারের এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান সাংবাদিক নেতারা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com