• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধর্ষণের ভিডিও ধারণ করে প্রবাসী স্বামীর নিকট প্রেরণ অভিযুক্ত গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৩:৩৯
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৩:৩৯

photo 1

ধর্ষণের ভিডিও ধারণ করে প্রবাসী স্বামীর নিকট প্রেরণ অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ও ওই ভিডিও প্রবাসীর স্বামীর নিকট প্রেরণ করে ব্ল্যাকমেইল করার অপরাধে দায়েরকরা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ ডিসেম্বর) রাতে মামলাটি গ্রহণ করার পর পরই তার নিজ বাড়ী উপজেলার ব্রাহ্মন্দী ইউপির কান্দাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির (৩৫) ওই গ্রামের রাজ্জাকের ছেলে এবং পেশায় সে একজন রাজমিস্ত্রি।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, উপজেলার আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামের প্রবাসীর স্ত্রী (২৮) এর একটি এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে নেয় অভিযুক্ত নাসির। পরে ওই মোবাইলে থাকা কিছু ব্যক্তিগত ছবি নাসির সংরক্ষণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করে ওই গৃহবধূর সাথে শারিরীক সম্পর্ক স্থাপনের জন্য কু-প্রস্তাব দেয়। গৃহবধূ তাতে রাজী না হলে গত ২৪ অক্টোবর রাত ৩টায় গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে সেই সুযোগে নাসির তার ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। গৃহবধূ ঘরে প্রবেশ করা মাত্র নাসির তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিওতে ধারণ করে তা ধর্ষিতার প্রবাসী স্বামীর নিকট প্রেরণ করে। এ বিষয়ে ধর্ষিতা নিজে বাদী হয়ে রবিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করলে ওই রাতেই পুলিশ মামলাটি রেকর্ড করে অভিযুক্ত নাসিরকে গ্রেফতার করে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের পর সোমবার (১২ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষিতাকে শারীরিক পরিক্ষার জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com