বাগেরহাট প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় মাঠ এখন সরগরম। নিজ নিজ দলের প্রার্থীরা সভা সমাবেশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তৃতাকালে বলেছেন, ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ শরণখোলা আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার।
নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদুল হক তালুকদারের সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার।
উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ, মতিউর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ (বাবু), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভপতি রেজওয়ানুল হক সবুজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।












