• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধানের শীষে ভোট দিলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: শিপন

প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৩:৫৮
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৩:৫৮

9630210

ধানের শীষে ভোট দিলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: শিপন

বাগেরহাট প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে পঞ্চকরণে নারীদের উঠান বৈঠকে জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সর্বপ্রথম নারীদের মর্যাদা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, বিএনপিকে ভোট দিয়ে বিজয় করলে এ দেশে দরিদ্র প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ধর্মভিত্তিক ইসলামী দলগুলো ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভাওতাবাজি করে ভোট নেওয়ার পায়তারা করছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লাইজুন নাহার লুচি, মহিলা দল নেত্রী জিন্নাত আরা নার্গিস, রোজিনা বেগমসহ বিভিন্ন অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন আরও বলেন, পিআর পদ্ধতি এ দেশের সাধারণ মানুষ বোঝে না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক রাষ্ট্রীয় কাজে আমুল পরিবর্তন হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com