• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নওগাঁয় আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৩:০০
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৩:০০

966668956 1

নওগাঁয় আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: মরহুম আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে নওগাঁর পত্নীতলায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

আজ বিকেল ৪টায় উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল ইসলাম বাবু প্রধান অতিথির বক্তব্য শেষে ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নওগাঁ জেলা শাখার সভাপতি আবু তাহের চৌধুরী মন্টু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-নওগাঁ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো: খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।

এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদল নেতা কামরুল ইসলাম রাজ, নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এম.আর মোস্তফা, পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, আমাইড় ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সবুর খাঁন, ধামইরহাট উপজেলা মহিলা দলের সহ সভানেত্রী মৌসুমী চৌধুরী, মোসুমী সুলতানা,মৌ আক্তার প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com