• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নজরুলীয় সংগঠন অগ্নিবীণা আয়োজিত সাহিত্য সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪ ১০:৫১
আপডেট: শনিবার, ২২ জুন, ২০২৪ ১০:৫১

79E730ED AAC9 470F A45E 7512D628802C

নজরুলীয় সংগঠন অগ্নিবীণা আয়োজিত সাহিত্য সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাইফুর মিনা / খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

নজরুল চর্চা ও নজরুল সাধনা সকল হৃদয়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নজরুলীয় সংগঠন অগ্নিবীণা কেন্দ্রীয় কমিটি ও খুলনা বিভাগীয় কমিটি আয়োজিত এক প্রস্তুতি সভা গতকাল ২২ জুন ২০২৪, শনিবার, সকাল ১১ টায়, নতুনতারা সাহিত্য মঞ্চ, নতুনতারা ভবন, খুলনায় নজরুলের মানুষ সৈয়দ আলী হাকিম এর সভাপতিত্বে শুরু হয়।

9CA3B04A 5BAB 4F8F AB0D E8C912F4E3FA

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণা প্রতিষ্ঠাতা এস এম সিরাজ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুসাইন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা ও তাহমিনা সুলতানা। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মানবাধিকার নেতা মোঃ মঞ্জুর হোসেন ঈসা এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা মফস্বল সম্পাদক মোঃ আজগর হোসেন, নতুনতারা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, নতুনতারা কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান আকন, নতুনতারা কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, নতুনতারা কেন্দ্রীয় সদস্য এম এম মশিউর রহমান, ইব্রাহিম মনির, মোল্যা ইউসুফ আহমেদ, হাবিবুর রহমান, আহসান হাবীব, তরুণ কুমার মজুমদার প্রমূখ।

685167BF 4341 4C0A 9C97 D4F5E9D2BA5A

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী জুলাই মাসের শেষ দিকে খুলনা বিভাগের ১০ জেলা নিয়ে খুলনা বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com