• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নড়িয়ায় রাসেলস ভাইপারকে লাথি, ছোবল খেয়ে হাসপাতালে যুবক

প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪ ৩:৪১
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪ ৩:৪১

965896 22

নড়িয়ায় রাসেলস ভাইপারকে লাথি, ছোবল খেয়ে হাসপাতালে যুবক

শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়ায় রাসেলস ভাইপার সাপকে লাথি মারতে গিয়ে দংশনের শিকার হয়েছেন ইব্রাহিম (৪০) নামের এক যুবক। বর্তমানে তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মোঃ মুকলেসের ছেলে। তিনি পেশায় মাহিন্দ্রাচালক।
ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইব্রাহিম নামের ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কাজের উদ্দেশ্যে আসছেন। গত সোমবার রাতে মালিকের বাসায় খাবার খাওয়ার পর বিদ্যুৎ চলে গেলে নড়িয়া ব্রিজ এলাকায় নদীর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। এসময় তিনি একটি সাপ দেখে চিৎকার করে লোকজন জড়ো করেন। পরে সাপটিকে তিনি পা দিয়ে মারতে গেলে তার পায়ে ছোবল দেয় সাপটি। এসময় তিনি পাশে থাকা একটি ইট দিয়ে সাপটি মেরে ফেলেন এবং পা বেঁধে দ্রæত মোটরসাইকেলে শরীয়তপুর সদর হাসপাতালে চলে আসেন। তবে তাকে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসক রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানান।
যুবকযুবক ইব্রাহিম বলেন,সাপটি রাসেলস ভাইপারের বাঁচ্চা ছিল। তাই পা দিয়ে সাপটি মারতে চেয়েছিলাম। কিন্তু সেটি হঠাৎ করেই আমার পায়ে ছোবল দেয়। পরে আমি গেঞ্জি খুলে ক্ষত জায়গাটি বেঁধে হাসপাতালে ছুটে আসি। চিকিৎসক রক্ত পরীক্ষা করে বলেন, আমার শরীরে বিষ প্রবেশ করতে পারেনি
’নাসির নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, লোকটি সাপটি দেখে চিৎকার দেয়। পরে নিজেই পা দিয়ে মারতে গেলে উল্টে এসে তার পায়ে কামড় বসিয়ে দেয়। পরে আমরা তাকে দ্রæত হাসপাতালে নিয়ে আসি।
এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক কনক জ্যৌতি মন্ডল বলেন, সাপে কাটার আধা ঘণ্টার মধ্যে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে মোবাইলে একটি ছবি দেখালে বুঝতে পারি সাপটি রাসেলস ভাইপার ছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা করে তার রক্তে কোনো বিষ পাওয়া যায়নি। তাকে আপাতত অবজারভেশনে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com