• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৭:০৩
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৭:০৩

966002567 1

নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ওয়াসীম আকরাম:- বিশ্বে বিভিন্ন দেশে অবস্থানরত নবীনগর উপজেলার প্রবাসীদেরকে নিয়ে নবগঠিত নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির অভিষেক অনুষ্ঠান গতকাল সোশ্যাল মিডিয়া জুম অ্যাপ এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য জাকির হোসেন জাকির। সংগঠনটির উদ্ভোদন করেন উপদেষ্টা সদস্য মোহাম্মদ মোকবুল হোসেন মোল্লা।

জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনে সে সময় শুভেচ্ছা বক্তব্যে ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ।প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুমেল খান স্বপন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমিন বস, আজাদুল হক, আল আমীন, লিমন ভুঁইয়া, কামাল মিয়া, কবির হোসেন সরকার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ রায়হান উদ্দিন পিন্টু, মাজহারুল ইসলাম, রমজান মুন্সি,তানজীন সোহেল, জুয়েল মিয়া, আনিসুর রহমান,সুমন শাঁখা, শামীম সরকার, সোহাগ খান,নুরে আলম, সোহেল রানা, এনামুল হক রাফি, এনামুল হক, মোহাম্মদ ইব্রাহিম,মুসা মিয়া,রিদয় ,পায়েলসহ আরো অনেকে।

নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির বিশ্বে বিভিন্ন দেশে বসবাসকারী দলের আদর্শে বিশ্বাসী সকলকে সংযুক্ত করে প্রত্যেকের পরিবার পরিজনসহ নিকটতম আত্মীয়দেরকে দেশের বর্তমান অবস্থায় অবৈধ সরকার পতনে সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অভিষেক অনুষ্ঠানের আলোচকেরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com