• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে কেন্দ্রীয় নেতা মান্নানসহ বিএনপির ৬ নেতা কারাগারে

প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩ ৫:৫৮
আপডেট: সোমবার, ১৫ মে, ২০২৩ ৫:৫৮

bnp pic 1

না’গঞ্জে কেন্দ্রীয় নেতা মান্নানসহ বিএনপির ৬ নেতা কারাগারে

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৬ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১২ জান নেতা-কর্মীকে জামিন দেওয়া হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে জামিন বহালের আবেদন করলে আদালত ৬ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ১২ জনের জামিন মঞ্জুর করা হয়।
মান্নানসহ কারাগারে যাওয়া নেতারা হলেন, সানারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।
বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২২ সালের ১০ ডিসেম্বর কানো ঘটনা ছাড়াই পুলিশ গায়েবী মামলা দায়ের করেছিল। সেই মামলায় বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রনোদিতভাবে জড়ানো হয়েছে। তারা এ মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। সোমবার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের জন্য আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি বলেন, একই মামলায় অনেকে জামিন পেলেন ১২ জন নেতা-কর্মী, তারা কেন পেলেন না? যেখানে সবার স্ট্যাটাস এক। কারাগারে পাঠানোর নির্দেশ সরকারের বলে আমরা মনে করি। দ্রুত তাদের জামিনের জন্য আবেদন জানাই।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মান্নানসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই মামলায় আরও ১২ জনকে জামিন দিয়েছেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com